"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধুদের নিয়ে শাশুড়িকে গণধর্ষণ করলো জামাই

Share

রাজ খানঃ বর্ধমানঃ দুই বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের শাশুড়িকে গণধর্ষণের অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রামের ভাতকুণ্ডায়। নির্যাতিতা আউশগ্রাম থানায় তার জামাই সহ তিনজনের বিরুদ্ধে গণধর্ষণ ও মারধরের অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বিধবা মহিলার বাড়ি আউশগ্রামের ভাতকুণ্ডা গ্রামে। তার তিন মেয়ে ও এক ছেলে। সকলেরই বিয়ে হয়ে গিয়েছে। তিনি পাশের গ্রাম পরিশায় পুজো উপলক্ষ্যে আত্মীয়বাড়িতে গিয়েছিলেন। এরপর রাতে মেলায় তার ছোটো জামাই সজলের সঙ্গে দেখা হয়। নির্যাতিতা জানায়, “ছোটো জামাই পরিবারের সকলের খোঁজ খবর নেওয়ার পর তাকে ডেকে ঘুঘনি খাওয়ায়। তারপর জামাই বলে নাতনির শরীর খারাপ তাই একবার দেখে আসবে চলো। এরপর জামাইয়ের বাইকে চাপি। জামাইয়ের এক বন্ধু বাবু বাগদিও বাইকে চাপে। তারপর তাকে ভাতকুণ্ডা এলাকায় কুনুর নদীর চরে নিয়ে আসে। সেখানে জামাইয়ের আরো এক বন্ধু গৌড় ছিল। এরপর তাকে তিনজন মিলে মারধর করার পাশাপাশি জোরপূর্বক ধর্ষণ করে। তারপর অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়”।

https://www.youtube.com/watch?v=MJCLeGK3ekc


মহিলা কোনোরকমে আত্মীয়বাড়িতে ফিরে আসেন। কিন্তু লোকলজ্জার ভয়ে আত্মীয়দের কিছু জানাননি। নিজের বাড়িতে ফিরে আসার পর মঙ্গলবার আউশগ্রাম থানায় তার জামাই সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তিনজনকেই গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সজল বাউড়ি (২৭), বাবু বাগদি (২৮) এবং গৌড় বাউড়ি (২৬)। তারমধ্যে সজল ও গৌড়ের বাড়ি আউশগ্রামের অমরপুর গ্রামে। আর বাবুর বাড়ি আউশগ্রামের আদুরিয়ায়। ধৃতদের মধ্যে সজল হলো অভিযোগকারিণী মহিলার জামাই। মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031