"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় রইল কালবৈশাখীর সতর্কতা

Share

রায়া দাসঃ কলকাতাঃ আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে। প্রতি ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু কোথাও কোথাও বৃষ্টির সাথে পাল্লা দিয়ে তাপপ্রবাহ চলবে।

উল্লেখ্য, ১৩ ই মে, নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে। আর আসাম এবং বিহারে সক্রিয় ঘূর্ণাবর্ত থাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে। এদিন থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ও হালকা থেকে মাঝারী ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে প্রতি ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আবার কোথাও কোথাও প্রতি ঘন্টায় হাওয়ার গতিবেগ পঞ্চাশ কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার বেগে পৌঁছে যেতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

তবে গরমের কারণে কলকাতা সহ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে৷ বীরভূমের কোনো কোনো এলাকায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরী হতে পারে। তারপর থেকে একটু একটু করে তাপমাত্রা কমবে। আর উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। সেই সাথে প্রতি ঘণ্টায় ত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস ছিল। যা প্রায় স্বাভাবিক। আর এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রী সেলসিয়াস ছিল।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728