"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পারিবারিক বিবাদের জেরে বৌমার হাতে খুন কাকা শ্বশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ গতকাল জলপাইগুড়ির মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায় কাকা শ্বশুরকে খুনের অভিযোগ উঠলো বৌমার বিরুদ্ধে। মৃতের মুখে ও শরীরে রক্তের দাগ ছিল। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তি হলেন ৭২ বছর বয়সী বিশ্বনাথ ওরাও। আর অভিযুক্ত মহিলা চিন্তামনি ওঁরাও।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথবাবু মদ্যপ অবস্থায় বাড়ি এসে গালিগালাজ করা নিয়ে প্রায়শই পরিবারে অশান্তি চলত। এদিন রাতেরবেলাও বাড়িতে অশান্তি চরমে ওঠে। যা নিয়ে এলাকাতেও রীতিমতো চাপানউতোর শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এত বড়ো ঘটনা ঘটে যাবে তা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

এই ঘটনার পরই মাল থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। পাশাপাশি চিন্তামণিকে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়। অন্যদিকে, বিশ্বনাথবাবুর ছেলে জানায়, “আমরা তো সবাই একসাথে থাকতাম। আচমকা বৌদির সাথে ঝামেলা শুরু হয়। মারামারি হয়। তার মধ্যেই এই ঘটনা। আগে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি।”




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930