"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই জেলার বিজেপি নেতার উপর চলল গুলি

Share

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে মালদা অপরদিকে আসানসোলের নেতাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ল দুষ্কৃতীরা।

মালদার পুখুরিয়ায় বিজেপির মণ্ডল সভাপতি সুবেক আলী সামসিতে দলীয় সভা শেষ করে কুমারগঞ্জে নিজের বাড়ি ফিরছিলেন। ঠিক এমন সময় দুষ্কৃতীরা পুখুরিয়ায় তার রাস্তা আটকে তাকে তাক করে পরপর গুলি চালায়। তৎক্ষণাৎ একটি গুলি এসে তার বাম হাতে লাগে। তারপর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মালদার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আবার আসানসোলে বিজেপির রাজ্য কমিটির সভাপতি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কলকাতার দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে নামার সময় বাইকবাহী দু-তিনজন দুষ্কৃতী তার উপর অনবরত গুলি চালাতে থাকে। কিন্তু তিনি কোনোক্রমে গাড়ির মধ্যে ঢুকে যান। তারপর দুষ্কৃতী বাইক থেকে নেমে তার গাড়ির দরজা খোলার চেষ্টা করা মাত্রই তিনি জোরে জোরে হর্ন বাজাতে থাকেন। আর সেই আওয়াজ শুনে তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে চিৎকার করতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। ফলে প্রাণে রক্ষা পেয়ে যান ওই নেতা।


তবে ঘটনাগুলিতে বিজেপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকেই দায়ী করছে। এই ঘটনায় দুই এলাকা জুড়ে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগের পর পূলিশ গোটা বিষয়টির তদন্তে নেমেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031