"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জানুয়ারীতে পাঁচ গ্রহ শনি রাশিতে প্রবেশ করতেই ভাগ্য পাল্টাবে ৩ রাশির

Share

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চলতি বছরের নভেম্বরের মতোই গুরুত্বপূর্ণ হতে চলেছে ২০২৬ সালের শুরুটা। জানুয়ারি মাস থেকেই একাধিক গ্রহ নিজেদের স্থান বদলাবে। ২০২৬ সালের জানুয়ারি মাসেই শনির রাশিতে একসঙ্গে প্রবেশ করতে চলেছে ৫ গ্রহ। মকর রাশিতে গোচর হয়ে তৈরি করবে বিরল যোগ। পাঁচ-পাঁচটি গ্রহের এই মিলনে তৈরি হবে পঞ্চগ্রহী যোগ। যা বেশ কয়েকটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।

১৩ ই জানুয়ারী, ২০২৬ শুক্র মকর রাশিতে গমন করবে।
আর ১৪ ই জানুয়ারী সূর্য মকর রাশিতে গমন করবে।
১৬ ই জানুয়ারী মঙ্গলও মকর রাশিতে গমন করবে।
১৭ ই জানুয়ারী মকর রাশিতে গমন করবে বুধ।
১৮ ই জানুয়ারী চন্দ্র মকর রাশিতে প্রবেশ করবে।
২০ শে জানুয়ারী পর্যন্ত সেখানেই থাকবে এই ৫ গ্রহ। ফলে ১৮ ই জানুয়ারী থেকে ২০ শে জানুয়ারী ২০২৬ এর মধ্যে মকর রাশিতে পঞ্চগ্রহী যোগ তৈরী হবে। যা তিনটি রাশির জাতকদের জন্য বিশেষ ভাবে সুখকর হয়ে উঠতে চলেছে।

বৃষ রাশিঃ পঞ্চগ্রহী যোগের গঠন বৃষ রাশির জন্য অত্যন্ত অনুকূল প্রমাণিত হতে পারে। এই সংযোগ বৃষ রাশির আয়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। নতুন কোনও উৎস থেকে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। ব্যবসাতেও উন্নতি হবে। আপনার ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও তা লাভজনক হবে। কিছু ভালো খবর পেতে পারেন।


তুলা রাশিঃ পঞ্চগ্রহী যোগের সুপ্রভাব পাবেন তুলা রাশির জাতকরাও। কর্মজীবন এবং ব্যবসাতেও সুবিধা পেতে পারেন। এই সময় কেরিয়ারে ব্যপক বৃদ্ধি হতে পারে। সম্মান বৃদ্ধি পাবে। সম্পদ বাড়বে। আপনার শত্রুদের নাশ হবে। চাকরীজীবিরাও পদোন্নতি পেতে পারেন।

মকর রাশিঃ পঞ্চগ্রহী যোগ মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত উপকারী প্রামণিত হবে। মকর রাশিতেই এই পাঁচটি গ্রহ এই বিরল সংযোগ তৈরি করছে। আপনার সাহস বৃদ্ধি পাবে। অবিবাহিত ব্যক্তিদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930