"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নির্মমভাবে পুড়িয়ে মারা হলো ১ গৃহবধূকে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার কালিয়াচক থানার জালুয়াবাধাল এলাকায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের হাতে নৃশংসভাবে মরতে হলো এক গৃহবধূকে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ বছর আগে শিউলি বিবির সাথে পেশায় শ্রমিক সাইফ উদ্দিনের বিবাহ হয়। বর্তমানে তাদের দু’টি সন্তান রয়েছে। কিন্তু প্রায়শই শিউলিকে শ্বশুরবাড়ির লোকেরা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দিত। গত দু’দিন আগে বাপের বাড়ি থেকে পণ না নিয়ে আসার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বচসাও হয়।

আর এই পণ না নিয়ে আসায় শিউলিকে হাত-পা বেঁধে তার গায়ে অ্যাসিড ও কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।


এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গৃহবধূর টানা দু’দিন চিকিত্‍সা চলার পর গতকাল মৃত্যু হয় ওই গৃহবধূর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মৃত গৃহবধূর দাদা পিন্টু শেখ জানান, “কলিয়াচক থানায় গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির মোট ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়”। এছাড়া দোষীদের কঠোর শাস্তির দাবীও তোলা হয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন কালিয়াচক থানার পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930