"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একি কাণ্ড! মহিলা কামরায় উঠে মহিলাকেই ঠেলে ফেললেন যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনে ভয়ঙ্কর ঘটনা। মহিলা কামরায় উঠে এক যাত্রীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম গণেশ কুমার। গুরুতর জখম হন রোশনি কুমারী নামে ওই মহিলা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক কী কারণে ওই মহিলা যাত্রীকে ঠেলে ফেলা হলো? তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, রোশন কুমারী সল্টলেক সেক্টর ফাইভ থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন। হাওড়া থেকে আপ ব্যান্ডেল লোকালে মহিলা কামরায় উঠেছিলেন। তখন আচমকাই এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে চলন্ত ট্রেন থেকে ছিটকে রেললাইনে পড়ে যান।হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনে ওই মহিলা যাত্রা করছিলেন। হঠাৎ অভিযুক্ত যুবক মহিলা কামরায় উঠে পড়ে। গুরুতর আহত মহিলা যাত্রী হুগলির রিষড়ার প্রভাষ নগরের বাসিন্দা। ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে তাঁর একটি হাত ভেঙে যায়। এছাড়াও পা ও মাথায় গুরুতর আঘাত লাগে।

এরপর তাকে ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। আহত মহিলার অভিযোগের ভিত্তিতে বেলুড় জিআরপি তদন্ত শুরু করে। পরে বালি স্টেশন থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার তাকে হাওড়া আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জিআরপি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031