নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার শান্তিপুর থানা এলাকায় কাজ দেওয়া নাম করে এক যুবতীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। প্রতিবাদ করায় গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল। শেষ পর্যন্ত লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই অভিযুক্ত। দুজনেই আবার ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। অভিযুক্তদের বাড়ি এই এলাকাতেই।

সূত্রের খবর, শান্তিপুর থানা এলাকার এক যুবতী কাজের সন্ধান করছিল। সেই সূত্রেই তাঁর পরিচয় হয় অভিযুক্তদের মধ্যে একজনের সঙ্গে। তিনি আবার অন্যজন অর্থাৎ তাঁর বন্ধুর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন। তাঁর রেফারেন্সেই ওই বন্ধুর আলমারির ফ্যাক্টারিতে এক মাস কাজও করেন ওই তরুণী। অভিযোগ, সেই সময়েই দুই বন্ধু ওই যুবতীকে নানা জায়গায় নিয়ে গিয়ে বারবার ধর্ষণ করেন। দিনে দিনে বাড়তে থাকে অত্যাচার। শেষে তা চরমে উঠলে প্রতিবাদ করেন ওই যুবতী। কিন্তু অভিযুক্ত দুই ব্যক্তি তাঁকে গোপন ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখাতে থাকে।

শান্তিপুর থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় দু’জনকেই। পুলিশ সূত্রে খবর, জেরার সময় নিজেদের দোষের কথা স্বীকার করে নেন অভিযুক্তরা। এদিনই ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। পুলিশ আপাতত ধৃতদের ১০ দিনের জন্য হেফাজতে নিয়ে ঘটনার মূলে যেতে চাইছে। অন্যদিকে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।
Sponsored Ads
Display Your Ads Here









