"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অশোকনগরে গাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে চার চাকার গাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ এক মহিলাকে আটক করল পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সিআইডি ও অশোকনগর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ৮ নম্বর মোড় এলাকায় নৈহাটি-অশোকনগর রোডে একটি ম্যাজিক গাড়ি আটক করা হয়। সেখান থেকে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে একটি ব্যাগ-সহ আটক করেন তদন্তকারীরা। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পূজা বিশ্বাস। হাবরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে বাড়ি। তাঁর কাছ থেকে চারটি সেভেন এমএম পিস্তল, দু’টি নাইন এমএম পিস্তল, ১২টি ম্যাগাজ়িন, প্রায় ২০০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও উদ্ধার হয়েছে নগদ ১২ হাজার টাকা এবং দু’টি মোবাইল ফোন। তদন্তকারীদের দাবী, বিহার থেকে অস্ত্র এনে হাবরা এলাকায় বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁর। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের যোগ থাকতে পারে, বিশেষ করে বিহারের মুঙ্গের জেলার সঙ্গে অস্ত্র পাচারের সম্ভাব্য যোগ খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ট্রেনের টিকিট দেখেই সিআইডি মনে করছে এই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে। সিআইডি সূত্রে খবর, এই বিপুল পরিমাণ অস্ত্র কার কাছে পৌঁছনোর কথা ছিল, কারা এর ক্রেতা এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে। রবিবার সকালে ব্যস্ত রাস্তায় এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সিআইডি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031