"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তীব্র ভূমিকম্পে পুরোপুরি বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃত শতাধিক

Share

ব্যুরো নিউজঃ আমেরিকাঃ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় আকস্মিক এই জোড়া বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে প্রথম ভূ-কম্পনের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। সে দেশে জারি হয়েছে জরুরি অবস্থা।

ভারতীয় সময় সাড়ে তিনটে নাগাদ এই ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূ-তত্ত্ববিদ-দের দাবি এই ভূমিকম্প আর পাঁচটি ভূমিকম্পের থেকে আলাদা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি ভূমিকম্প হয়েছে, যাঁকে বিশেষজ্ঞরা বলছেন ‘ডাবলেট’। ভূ-তত্ত্ববিদদের মতে মূল ভূমিকম্পটি হল দ্বিতীয়টি। অর্থাৎ রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। তার আগে যেটা হয়েছে সেটা হল ফোর শক। আমরা মূলত, আফটার শক দেখি। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটেছে। আর এর জেরে গোটা দেশজুড়ে ধ্বংসের ছবি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দফার ঝাঁকুনিতেই রাজধানীর একাধিক বহুতল ভবনে ধস নামতে শুরু করে। পুরো দেওয়ালে বড়বাড়ি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ধুলিসাৎ সব বড় ফাটল ধরে গেল। সিলিং থেকে জিনিসপত্র হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল। অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছিল। মুহূর্তের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে যায় চারপাশ। কী ঘটছে তা বুঝে ওঠার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই দ্বিতীয়টি হয়।


ভেনেজুয়েলার একটি বিমানবন্দরের ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, যাত্রীরা ব্যস্ত ছিলেন নিজের কাজে। হঠাৎ পুরো দোলনার মতো দুলতে শুরু করে বিমানবন্দর। বুঝে ওঠার আগে সব ভেঙে যায়। ভূমিকম্পের পর পরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। ভেঙে পড়া ভবনগুলোর নিচে কেউ আটকে আছেন কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930