"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার মাটি

Share

ব্যুরো নিউজঃ ইন্দোনেশিয়াঃ আজ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূ-কম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়া জিওফিজিক্স সংস্থা বিএমকেজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওযা যায়নি। তবে, আফটারশকের আশঙ্কা রয়েছে। সুনামিরও কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

সূত্রে খবর, ভূমিকম্পের কেন্দ্র সুলাওয়েসির পালু শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ফলে কম্পনের তীব্রতা বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষ। ভূমিকম্পের তীব্রতায় আপাতত কোনও প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আফটারশকের আশঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

উল্লেখ্য,প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর উপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যায়। টেকটোনিক প্লেটের জটিল অবস্থানের ফলে প্রায়ই কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার মাটি। যেমন ২০২২ সালে জোড়া ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সেদেশের। প্রায় ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে বহু শিশুও ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930