ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সন্ত্রাসবাদের ঘাঁটি মানেই পাকিস্তান। এবার প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর-ই-তৈবার জঙ্গিদের দেখা গেল। ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী, যে প্রায়শই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করে, তাঁকেও দেখা গিয়েছে।

সূত্রের খবর, গত ২৪ জুন মারা যান শোয়েবের দাদা। ইসলামাবাদে তাঁর শেষকৃত্য হয়। সেখানের ভিডিয়ো ভাইরাল হতেই চোখ কপালে উঠেছে সবার। ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ে ২৬/১১ হামলা থেকে শুরু করে পহেলগাঁওয়ের নৃশংস হত্যালীলার পিছনে যে জঙ্গি সংগঠনের হাত, সেই লস্কর-ই-তৈবার একাধিক শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন শাহিদের শেষকৃত্যে। লস্কর-ই-তৈবার ডেপুটি চিফ সইফুল্লাহ কসুরী ছাড়াও পাকিস্তান মারকাজি মুসলিম লিগের প্রেসিডেন্ট ইনাম-উর-রহমানও উপস্থিত ছিলেন। এই কসুরী সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ভারতে আবার ২৬/১১-র কায়দায় হামলা করা হবে। এবারও সমুদ্র রুট দিয়ে হামলা করা হবে।

তাদের এই উপস্থিতি ফের একবার পাকিস্তানের সন্ত্রাসবাদে প্রত্যক্ষ ও পরোক্ষ মদত-কেই প্রমাণ করছে। ভারত বারবার পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা সন্ত্রাসবাদে মদত দেয়। পাকিস্তান তা অস্বীকার করলেও, ফের একবার প্রমাণ মিলল যে বাস্তবটা অন্যই। প্রসঙ্গত, রাষ্ট্রপুঞ্জের ঘোষিত জঙ্গি হাফিজ সইদ, যিনি ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড ছিলেন, তিনিই এই পাকিস্তান মারকাজি মুসলিম লিগ তৈরি করেছিলেন। ২০২৪ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনেও লড়েছিল এই দল।
Sponsored Ads
Display Your Ads Here









