"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাস না মেলায় ভাঙচুর চললো তেনজিং নোরগে বাস টার্মিনাস

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ লাইনে দাঁড়িয়ে বহু যাত্রী, কিন্তু বাস অমিল। যাতায়াত নিয়ে তুমুল ভোগান্তির কারণে অস্থির হয়ে উঠলেন যাত্রীরা। তার জেরে বুধবার যাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাস, হলো ভাঙচুরও।

বুধবার সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন বহু যাত্রী। কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও বাস পাচ্ছিলেন না তাঁরা। সময়ে গন্তব্যে না পৌঁছতে পেরে বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। তাঁদের একাংশ শেষ পর্যন্ত ভাঙচুর শুরু করেন। কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের চেহারা নেয় বাস টার্মিনাস চত্বর। ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। গোটা উত্তরবঙ্গে ভোট রয়েছে। তার আগে বাড়ি ফেরার আশায় ভোর থেকেই টার্মিনাসে ভিড় জমিয়েছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যাত্রীরা। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই দেখা গিয়েছে- বাসের সংখ্যা চাহিদার তুলনায় অনেকটাই কম।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাস না মেলায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। যাত্রীদের একাংশ টিকিট কাউন্টার, কম্পিউটার ও টার্মিনাসের বিভিন্ন অংশে ভাঙচুর চালান। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক রুটে যাওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল সকাল থেকেই। কিন্তু বাস না আসায় লাইনে দাঁড়ানো সকলেই বিরক্ত হয়ে ওঠেন। যাঁরা ভোট দিতে নিজেদের জেলায় ফিরতে চাইছিলেন, তাঁদের মধ্যে অনেকেই হল্লা শুরু করেন।


প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে বিপুল সংখ্যক বাস ভোটের কাজে যাওয়ায় প্রতিদিনের পরিষেবায় ঘাটতি হয়েছে। তার জেরে এই বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়া হলেও যাত্রীদের ক্ষোভ পুরোপুরি প্রশমিত হয়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31