নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ বাংলায় নির্বিঘ্নে ভোট করাতে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। নজিরবিহীন ভাবে রাস্তায় সাঁজোয়া গাড়িও নেমেছে। কিন্তু তাতেও শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালায় এক জন ভোটার ছাপ্পা ভোটের অভিযোগ তুললো। জীবনে প্রথম বার ভোট দিতে এসে শুনলো তার ভোট পড়ে গিয়েছে। অভিযুক্ত তরুণী হলো কাজল দাস।

জানা যাচ্ছে, চলতি বছর প্রথম কাজলের ভোটার তালিকায় নাম ওঠার পর ভোট দিতে এসেছিল। কিন্তু রামকৃষ্ণ পাঠশালায় নিজের বুথে পৌঁছাতেই হতাশাজনক অভিজ্ঞতার শিকার হয়। কাজলের অভিযোগ, ‘‘তার পরিচয়পত্র দেখে প্রিসাইডিং অফিসার জানান, ‘তার ভোট আগেই হয়ে গিয়েছে।’’ প্রথম বার ভোট দিতে এসে এভাবে আশাভঙ্গ হতেই ক্ষোভে ফেটে পড়ে।

কাজলের কথায়, ‘‘এত ব্যবস্থা করে কি হলো! যদি ভোট দিতেই না দেয়, তা হলে আগেই বলে দিত। কষ্ট করে বাড়ি থেকে আসতাম না। আমি হতাশ।’’ উল্লেখ্য, শিলিগুড়ির রামকৃষ্ণ পাঠশালার ওই বুথেরই ভোটার শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। এই ঘটনার কিছুক্ষণ আগেই ওই বুথে ভোট দিয়েছেন। তবে এই ঘটনাটি জানতে পেরে শঙ্কর ঘোষ জানান যে, ‘‘নির্বাচন কমিশনে এই বিষয় বিস্তারিত অভিযোগ জানানো হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here










