"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের কুলিক নদীতে ডুবে মৃত্যু হলো ২ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে শিয়ালমণি এলাকায় কুলিক নদীতে ডুবে ১৬ থেকে ১৭ বছর বয়সী ২ জনের মৃত্যু হয়েছে। মৃতরা পূর্ব কলেজপাড়া ও বীরনগরের বাসিন্দা প্রীতম আচার্য ও বিশ্বজিৎ দাস। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রীতম এবং বিশ্বজিৎ বন্ধুদের সাথে কুলিক নদীর শিয়ালমণি ঘাটে স্নান করতে গিয়েছিল। স্নান করার সময় আচমকা তারা তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার লোকজন। স্থানীয়দের তৎপরতায় নদী থেকে উদ্ধার করা হয় দেহ দু’টি। প্রীতম, বিশ্বজিৎ রায়গঞ্জের করোনেশন হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ভাবে দুই বন্ধুর চলে যাওয়া মানতে পারছে না আত্মীয়স্বজন থেকে পরিচিতরা। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এলাকাবাসীরা জানান, ‘‘নদীঘাটে আরো বেশী করে নজরদারীর প্রয়োজন।’’

পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসের কথায়, ‘‘এভাবে দু’টো ছেলের প্রাণ চলে গেল, ভাবতেই পারছি না। এর আগেও অশোকপল্লির একটি ছেলে কুলিকে ডুবে মারা যায়। একমাসও হয়নি। খুবই দুঃখজনক ঘটনা এগুলো। আমাদের অভিভাবকদেরও আরও সচেতন হতে হবে। বাচ্চারা যাতে এ ভাবে নির্জন নদীঘাটে চলে না আসে, সেটাও দেখতে হবে। ভোট মিটলে আমরা পুরপ্রশাসন, পুলিশ সকলে মিলে এ নিয়ে আলোচনা করব। মাইকিং করে সতর্ক করতে হবে আমাদের। আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। এ ভাবে বাচ্চাগুলো চলে যাবে, এটা মানা যায় না।’’ সম্প্রতি স্নান করতে নেমে শুভাশিস মণ্ডল নামে রায়গঞ্জের এক স্কুল ছাত্রের জলে ডুবে মৃত্যু হয়েছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930