"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সংসদে আলাদা করে বসার জায়গা পেলেন তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আসন্ন বাদল অধিবেশন থেকে লোকসভায় মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের থেকে বিদ্রোহী ২০ জন সাংসদ আলাদা বসবে। এখন যারা এনসিপিআই নামক একটি ছোট দলের সঙ্গে মিশে গিয়েছেন। একইভাবে শিবসেনার ছয় সাংসদও স্বীকৃতি পেয়েছে। তাদের উদ্ধব ঠাকরের দল থেকে একনাথ শিন্ডের শিবসেনায় মিশে যাওয়াকে শনিবারই স্বীকৃতি দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই সাংসদরাও এবার এনডিএ শিবিরে বসবেন।

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বিভিন্ন কারণে। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-র ভাঙনে এনডিএ-র শক্তি বৃদ্ধি হচ্ছে, তেমনই আবার একাধিক গুরুত্বপূর্ণ বিলও পেশ করবে কেন্দ্রীয় সরকার। শিবির বদল করা সাংসদদের সমর্থন এই বিল গুলি পাশ করাতে সাহায্য করবে। এবারের বাদল অধিবেশনেই তৃণমূলের বিদ্রোহী ২০ জন সাংসদ, যাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব রয়েছেন, তারা এনসিপিআই-র সঙ্গে মার্জ বা মিশে যাওয়ার পর, ওই দলের সাংসদ হিসাবে স্বীকৃতি লাভ করার আশায় রয়েছে।

শোনা যাচ্ছে, সংসদের বাদল অধিবেশন শুরুর দিনই এনসিপিআই সাংসদদের স্বীকৃতি দিতে পারেন ওম বিড়লা। ইতিমধ্যেই সংসদের অধিবেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। শনিবার প্রধানমন্ত্রী মোদীর দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। শনিবার লোকসভার অফিস থেকে যে অভ্যন্তরীণ সার্কুলার জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে যে শিবসেনার ১৩ জন সাংসদ রয়েছে এবং শিবসেনা (ইউবিটি)-র তিনজন সাংসদ রয়েছে। এই দুই দলের সাংসদ আলাদা বসবে। একইভাবে তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআই হয়ে যাওয়া ২০ জন বিদ্রোহী সাংসদও আলাদা বসবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031