"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

‘আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন’, সরাসরি অভিষেককে তোপ দাগলেন মদন মিত্র

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন। সব ধ্বংস হওয়ার পিছনে অভিষেকই রয়েছে বলে দাবি করেছেন তিনি। এবার অভিষেককে সরাসরি ‘খুনি’ বললেন মদন মিত্র। ফেসবুক লাইভে এসে ২১ জুলাই নিয়ে রীতিমতো হুঁশিয়ারিও দিলেন। মদনের হুঁশিয়ারি, ২১ জুলাইয়ের সকালে গণ্ডগোল হলে গোলাগুলি চলবে।

রবিবার ফেসবুকে একটি লাইভ করেন মদন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “এই যে দিদিমণি, যুবরাজ, কে দালাল সবাইকে আমি চিনি। একমাত্র মদন মিত্র ছাড়া সবাই দালাল।” এরপরই সরাসরি অভিষেককে আক্রমণ করেন তিনি। তুই -তোকারি পর্যন্ত করেন। বলেন, “একটা কথা অভিষেককে বলি। আমাকে চমকে-ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল। গুলি চালিয়েছে। আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে। মদন মিত্র চমকাবে না।”

এরপরই অভিষেককে খুনি বলে আক্রমণ করেন মদন। বলেন, “অভিষেক আপনি তো ক্রিমিনাল। আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন। অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার। ২১ শেজুলাই নিয়েও কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, “২১ জুলাই সকালে দুজনের মিছিল বেরোবে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরেকটা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়েরও নই, শুভেন্দুরও নই। ওটা মুখ্যমন্ত্রীর বিধানসভা। ওখানে সকালে বেশি গন্ডগোল হলে কিন্তু গুলি-গোলা চলবে।” মদনের বিস্ফোরক মন্তব্যের বিষয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু উনি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিছিল বেরোবে। এটা তো অপ্রকৃতস্থ মন্তব্য। আর আমরা জানি তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই খুনি। এতে আলাদা কি আছে? এটা তো আমাদের জানা।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31