নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ আজ উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীতে একটি যাত্রীবোঝাই নৌকা উল্টে অন্তত ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১২ জন। এই ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, নৌকাটিতে প্রায় পঁচিশ জন তীর্থযাত্রী ছিলেন। এদিন নৌকাটি বৃন্দাবনের কেশী ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি জেটির সাথে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবী, “এদিন নৌকাটিতে বহন ক্ষমতার তুলনায় অনেক বেশী যাত্রী তোলা হয়েছিল। সেটিও দুর্ঘটনার একটি বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ধাক্কার পর মুহূর্তেই নৌকাটি ডুবে যায়। আর যাত্রীরা নদীতে উল্ট পড়ে যান। যদিও ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখনো উদ্ধার অভিযান চলছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here










