"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পদত্যাগপত্র দিলেন বিচারপতি যশবন্ত ভার্মা

Share

নিজস্ব সংবাদদাতাঃ এলাহাবাদঃ এবার এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা ইস্তফা দিলেন। নগদকাণ্ডে যশবন্ত ভার্মার নাম জড়িয়েছিল। আজ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০২৫ সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের বিচারপতি থাকাকালীন যশবন্ত ভার্মার বাংলো থেকে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করা হয়। যা হিসাববহির্ভূত ছিল। এরপরই যশবন্ত ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। বিচারপতি অবশ্য দাবী করেছেন, “তিনি ঘটনার সময় বাংলোয় ছিলেন না। আর কোনো টাকা সেখান থেকে উদ্ধার হয়নি।”

গত বছর আগস্ট মাসে লোকসভার স্পিকার ওম বিড়লা যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে তিন সদস্যের সংসদীয় প্যানেল গড়ে দিয়েছিলেন। যশবন্ত ভার্মা সেই প্যানেলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। কিন্তু সেই আবদেন খারিজ হয়ে যায়। আর সংসদীয় প্যানেলের সেই তদন্তের মধ্যেই যশবন্ত ভার্মা ইস্তফা দিলেন। তবে যশবন্ত ভার্মাকে অপসারণের প্রক্রিয়াও শুরু হয়েছিল। তাতে সংসদীয় প্যানেলের তদন্ত-রিপোর্টকে গুরুত্বপূর্ণ সূচক হিসাবেই ধরা হতো।


নিয়ম অনুযায়ী, সংসদীয় কমিটির তদন্ত রিপোর্ট হাতে পেলে স্পিকার তা সংসদে উত্থাপন করতেন। পরে সংসদের উচ্চকক্ষেও একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি হতো। যেহেতু বিচারপতি ভার্মার ইমপিচমেন্টের বিষয়ে শাসক এবং বিরোধী জোটের অবস্থান একই, তাই গোটা প্রক্রিয়াটি মসৃণই হবে বলে মনে করা হয়েছিল। যদিও তার আগেই ইস্তফা দেওয়া এই প্রক্রিয়ার আর প্রয়োজন নেই বলেই লোকসভা সচিবালয়ের এক সূত্র জানিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930