নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ ওড়িশা থেকে বিপুল পরিমাণ গাঁজা পাচার হওয়ার সময় হুগলীর চন্দননগরে রাজ্যের নদীয়ার করিমপুরের রাজ্য সিআইডির হাতে গাঁজা সহ একটি ট্রাক সমেত দু’জন পাচারকারী ধরা পড়লেন। অভিযুক্তরা হলেন ট্রাকচালক বিশাল সরকার, বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতে ও খালাসি সোনারুল খাঁ, বাড়ি নদীয়ার হোগলবেড়িয়ায়।

সূত্রের খবর, পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, একটি গাঁজাভর্তি মালবাহী ট্রাক দিল্লি রোড দিয়ে নদীয়ার দিকে রওনা হয়েছে। এরপর গতকাল রাতেরবেলা ৩টে নাগাদ সিআইডি এবং চন্দননগর থানার পুলিশ শ্বেতপুরে দিল্লী রোডে নাকা তল্লাশি করার সময় ট্রাকচালক ট্রাক নিয়ে চন্দনগরের দিকে পালানোর চেষ্টা করেন। তখনই পুলিশ কলুপুকুর এলাকায় ট্রাকটিকে ধাওয়া করে ধরে ফেলে। তারপর বিশাল ও সোনারুলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাতেই গাঁজা পাচারের তথ্য পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ‘‘ওড়িশার বালেশ্বর থেকে গাঁজা নিয়ে করিমপুর যাচ্ছিল। মাছের ক্রেটের তলায় ১৩২ কেজি গাঁজা বস্তাবন্দি ছিল।’’ আপাতত বিশাল এবং সোনারুলকে গ্রেফতার করে আদালতে পেশ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here










