"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে মুহূর্তেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন বৃদ্ধ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে ১ জন ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তি হলেন জীবনকৃষ্ণ বিশ্বাস। বয়স ৬৮ বছর। বাড়ি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হাঁসখালি থানার গাড়াপোতা গ্রামে।

জানা যায়, জীবনকৃষ্ণবাবুর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় এদিন ট্রেন ধরে বগুলা থেকে রানাঘাটে যান। এরপর রানাঘাট মহকুমা অফিসে ট্রাইব্যুনালে গিয়েছিলেন। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। আচমকা মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর সেখানে উপস্থিত কয়েক জন তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয়। জীবনকৃষ্ণবাবুর পরিবারের দাবী, “চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই জীবনকৃষ্ণবাবু মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।” এদিকে, এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা রানাঘাটের কোর্ট মোড় এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30