"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অনলাইনে এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ করতে ক্লিক করুন এই লিঙ্কে

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আগেই অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল-আপ শুরু হয়েছে। এবার অনলাইনেও সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ থেকেই আবেদনকারীরা অনলাইনে অন্নপূর্ণা ফর্ম-ফিল আপ করতে পারবেন। মোট বারো পাতার ফর্ম একাধিক তথ্য চাওয়া হয়েছে। যেমন- আবেদনকারী ও তার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য, পরিবারে কারা রয়েছেন, সন্তান কত জন রয়েছে, সন্তানের টীকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ ইত্যাদি। অনলাইনে আবেদনের জন্য রাজ্য সরকারী পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। এরপর তা পূরণ করে আবার অনলাইনেই জমা দিতে হবে।

রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে আবেদন করতে হবে। আবেদনের জন্য https://socialsecurity.wb.gov.in/ ওয়েসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।
তারপর নিজের ভাষা অনুযায়ী ফর্ম ডাউনলোড করতে হবে।
পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নাম রেজিস্টার করতে হবে।
ফর্ম-ফিল আপের পর সেই ফর্ম স্ক্যান করে পোর্টালেই আপলোড করতে হবে।
ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পোর্টালে জমা দেওয়া যাবে।
ফর্ম-ফিল আপের সময় যে নথিগুলি লাগবে সেগুলি হলো-
আধার কার্ড
ভোটার কার্ড
রেশন কার্ড
ব্যাঙ্কের পাসবই, অ্যাকাউন্টের তথ্য
বসবাসের প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা জলের বিল
পাসপোর্ট সাইজের ছবি।


ইতিমধ্যেই এই ফর্ম-ফিলআপকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরী হয়েছে। বেশ কিছু বিভ্রান্তি তৈরী হচ্ছে। অনেকে ক্ষোভপ্রকাশও করছেন। তবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “এই ফর্ম সংক্রান্ত কোনো গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের জন্য লোক যাবে। তারাই ফর্ম পূরণ করিয়ে দেবেন। অতএব, বিভ্রান্ত হবেন না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031