"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অন্নপূর্ণা যোজনার ফর্মে চাওয়া হয়েছে রেশন কার্ডের পারিবারিক আইডি, কিন্তু জানেন এই আইডি পাবেন কিভাবে?

Share

রায়া দাসঃ কলকাতাঃ ইতিমধ্যে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পের আওতায় যেসব মহিলা উপভোক্তা থাকবেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাস থেকেই তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা পাওয়া যাবে। তেরো পাতার ফর্মে পারিবারিক পরিচয়, আবেদনকারীর পরিবার খাদ্যে ভর্তুকি পায় কি না, আবেদনকারীর বা তার পরিবারের কি কি ধরণের সম্পদ রয়েছে, বাড়ির অবস্থা, জমির মালিকানা, উপার্জন সীমা, বিভিন্ন পরিচয় নথি, পরিবারের শিশু ও তাদের বিবরণ এবং আবেদনকারী সরকারী কি সুবিধা পান তার উল্লেখ করতে হচ্ছে।

এছাড়া অন্নপূর্ণা যোজনার ফর্মের ‘ক’ বিভাগের পাঁচ নম্বরে রেশন কার্ডের পারিবারিক আইডি চাওয়া হয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার ফর্ম ফিলাপ করার য় যে ‘রেশন কার্ড ফ্যামিলি আইডি’ বা পরিবার আইডি চাওয়া হয়, তা আসলে আপনার ডিজিটাল রেশন কার্ডে উল্লেখিত আট বা দশ ডিজিটের ‘গ্রুপ নম্বর’ বা ‘পারিবারিক আইডি’। এটি মূলত আপনার পুরো পরিবারের রেশন কার্ডের পরিচিতি নম্বর। এই নম্বর পেতে প্রথমে সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট https://food.wb.gov.in/ এ গিয়ে পেজের একেবারে শেষের দিকে চলে যেতে হবে।

সেখানে দেখা যাবে, লেখা রয়েছে, ‘Special Services’। এবার ওখানে VERIFY RATION CARD এই অপশনে ক্লিক করলেই নতুন একটা পেজ খুলে যাবে। এরপর সার্চ টাইপ অপশনে রেশন কার্ড সিলেক্ট করতে হবে। পরের ঘরে আপনার রেশন কার্ডের নম্বর দিয়ে ক্যাপচা দিতে হবে। তারপর সার্চ অপশনে ক্লিক করলেই দেখা যাবে একটা লিস্ট চলে আসবে। সেখানে রেশন কার্ডের ক্যাটাগরী এবং নামের সঙ্গে নীচে “ONORC FAMILY ID” নম্বরটি চলে আসবে। এই ONORC FAMILY ID নম্বরটিই আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031