"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশকে আক্রান্ত করায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলার

Share

রায়া দাসঃ কলকাতাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খোলা নিয়ে বচসা। পুলিশের নাক ফাটিয়ে শ্রীরামপুরে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলার। শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজেশ শা। কাউন্সিলার-সহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুর টিনবাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন। সেখানেই রাজেশের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। অভিযোগ, এর পরেই এএসআই-এর নাকে ঘুষি মারেন কাউন্সিলার। নাক ফেটে রক্ত বেরোতে থাকে। রাজেশ শা-সহ তাঁর দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘পুলিশ কোনও রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এটাই আমরা চাই। তার জন্য পুলিশ কাকে জিজ্ঞাসাবাদ করবে, কাকে গ্রেপ্তার করবে, তাদের ব্যাপার। এখানে আমরা নাক গলাব না। তবে আমরা এলাকায় শান্তি চাই।’ এদিন শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে রাজেশ অবশ্য দাবি করেন, পাড়ায় সমাধান কর্মসূচির জন্য একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নেওয়া হয়। তা নিয়ে ঝামেলা। কিন্তু কারও গায়ে তিনি হাত দেননি। রাজেশের দাবি, এলাকায় তিনি সস্ত্রীক লিড দিয়েছেন ভোটে। রাজনৈতিক ভাবে তারই প্রতিশোধ নেওয়া হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31