"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের ২১ শে মে নতুন করে ভোট হতে চলেছে ফলতায়

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ ইতিমধ্যেই রাজ্যে পনেরোটি বুথে পুনরায় নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে। এদিকে, ফলতা বিধানসভা ভোট নিয়ে নতুন করে এক নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। ফলতায় ফের ২১ মে হবে ভোট গ্রহণ। এমনই নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সাফ বলছে, ফলতা বিধানসভা কেন্দ্রে যে ভোটগ্রহণ হয়েছে, তা পুরোটাই বাতিল করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ, শনিবার পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ২৮৫টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট হবে।

ফলতা বিধানসভায় ভোটগ্রহণ যেহেতু ২১ মে, তাই রাজ্যে ৪ মের ভোট গণনা ২৯৩ টি আসনে হবে। এরপর ২১ মে ফলতায় হবে ফের ভোট। ফলতায় ফের ২৪ মে হবে ভোট গণনা। ২১ মে, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এদিকে, ভোটের পরও অশান্তি পিছু ছাড়েনি ফলতাকে। শুক্রবার সূত্রপাত। দফায় দফায় উত্তেজনা ছড়ায় ফলতায়। বিজেপি কর্মীদের উপর মারধরের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল ফলতার হাশিমনগর। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। হুমকি, ভয় দেখানোর অভিযোগও তুলেছেন তাঁরা।

অন্যদিকে, বেশ কিছু রিপোর্ট দাবি করছে ফলতায় পুনর্নির্বাচন সংক্রান্ত স্ক্রুটিনিতে চাঞ্চল্যকর তথ্য ধরা পড়েছে। স্ক্রুটিনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে যান কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি রিপোর্ট পাঠান দিল্লিতে। এরপরই ফলতা ঘিরে এমন পদক্ষেপ করে কমিশন। এর আগে, ফলতায় বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগিয়ে বিভিন্ন দলের প্রতীক ঢেকে দেওয়ার অভিযোগ ওঠে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31