"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আকাশ থেকে মাটিতে এসে পড়লো তিনটি ধাতব গোলক

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটঃ গুজরাটের আনন্দ জেলার তিনটি জায়গায় মহাকাশ থেকে মাটিতে ধাতব গোলক পড়েছে। যা নিয়ে সকলেই স্তম্ভিত। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলবেলা হঠাৎই জেলার ভালেজ গ্রামে আকাশ থেকে একটি বড়ো কালো ধাতব গোলক উড়ে এসে একটি বাড়িতে এসে পড়ে। এর কিছু পর পরই কাছের খাম্ভোলজ ও রামপুরা গ্রামেও ফাঁকা জায়গায় একই ধরনের ঘটনা ঘটে।


এই তিনটি গ্রামই একে অপরের থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই ধাতব গোলকের আনুমানিক ওজন প্রায় পাঁচ কেজি। ফলে অনেকে যেমন আগ্রহের বশে ভিড় জমান তেমন আবার অনেক গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


তারপর প্রত্যক্ষদর্শীরা পুরো বিষয়টি পুলিশকে জানান। ইতিমধ্যেই গুজরাটের ‘ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির’ বিশেষজ্ঞদের ঘটনাটির তদন্ত করতে ডেকে পাঠানো হয়েছে। জেলা পুলিশও পুরো বিষয়টি খতিয়ে দেখতে তৎপর হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এই ধাতব গোলকগুলি কোনো কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728