"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্ত্রীর অসম্মতি যৌন সম্পর্ক করলে স্বামীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া যাবে না, জানাল দিল্লি হাইকোর্ট

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করার যে মামলা দিল্লি হাইকোর্টে চলছিল তাতে সর্বসম্মতিক্রমে কোনো রায়দান হল না। রায় নিয়ে দুই বিচারপতি দ্বিধাবিভক্ত। অবশেষে সুপ্রিম কোর্টে ওই মামলা উঠেছে।

একদিকে যখন বিচারপতি রাজীব শঙ্খধর জানান, “স্ত্রীর বিনাসম্মতি শারীরিক সম্পর্ক করলে স্বামীর বিরুদ্ধে আইনত দণ্ডনীয় ব্যবস্থা নেওয়া উচিত।” তখন বিচারপতি হরিশঙ্কর এই সিদ্ধান্তে সম্মতি জানাননি।


এই গোটা রায়দান প্রক্রিয়ায় বৈষম্যের ছবি তুলে ধরতে রাজীব শঙ্খধর বলেন, “একজন যৌনকর্মী বা স্বামীর থেকে আলাদা হয়ে যাওয়া মহিলা তার অসম্মতিতে শারীরিক সম্পর্কে লিপ্ত না হতে পারেন, কিন্তু একজন বিবাহিত মহিলা তা পারেন না।”


বৈবাহিক ধর্ষণ মামলার শুনানির মীমাংসা দিল্লি হাইকোর্টে না হয়ে সুপ্রিম কোর্টে চলে যাওয়ায় মামলাকারীরা হতাশ হয়ে পড়েছেন। মামলাকারীদের আইনজীবী বলেছেন, “এত লড়াইয়ের পর আমরা দ্বিধাবিভক্ত রায় আশা করিনি। দিল্লি হাইকোর্ট বৈবাহিক ধর্ষণের মতো একটি প্রথা বন্ধ করে দেবে বলে ভেবেছিলাম।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930