"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আপাতত স্থগিত তিন দিনের বাস ধর্মঘট

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আপাতত তিন দিনের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ পুলিশ কমিশনারের সাথে আলোচনার পর বাস মালিক সংগঠনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সেপ্টেম্বর অবধি কোনো রকম ধর্মঘটের রাস্তায় যাবেন না।

জানা গেছে, এদিন বাস মালিক সংগঠনগুলো পুলিশ কমিশনার মনোজ ভর্মার সাথে ঘণ্টা খানেকের ওপর বৈঠক করে। বৈঠকের পর জানানো হয়েছে আপাতত ১ লা সেপ্টেম্বর অবধি তারা ধর্মঘটের পথে যাচ্ছেন না। কারণ যে ইস্যুগুলো নিয়ে সিপির সাথে বৈঠক করতে গিয়েছিলেন, তাতে আলোচনায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন।

বাস মালিক সংগঠনের তরফে এক প্রতিনিধি জানান, “আমরা বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম। পুলিশ কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন। মূল দাবী ছিল, ‘পুলিশী অত্যাচার, কোভিড পিরিয়ডে গাড়ি না চালানোয় ক্ষতির মুখোমুখি ও যে পরিমাণ টোল ট্যাক্স আদায় করা হচ্ছে, তা কমাতে হবে।’ আপাতত ধর্মঘট প্রত্যাহার। সেপ্টেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করছি।”


পাশাপাশি সংযোগ পোর্টাল, যেটি জুন থেকে চালু হওয়ার কথা, তাতে পুরনো কেসগুলো তোলা হবে না এবং সংযোগ পোর্টালের নিয়ম শিথিল করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল পরিবহন সচীব ঠিক একই রকমের আশ্বাস দিয়েছিলেন। এদিন মনোজ ভর্মা আরো একবার এই আশ্বাস দেন। সাধারণত আগে কখনো বাস মালিক সংগঠনের সাথে পুলিশ কমিশনারের বৈঠক হয়নি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930