"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্রামবাসীদের তৎপরতায় উদ্ধার কয়েক হাজার বিস্ফোরক বোঝাই ট্রাক্টর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ ভোটের নির্ঘণ্ট শুরু হতেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে টহলদারী শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে।” এরই মধ্যে গতকাল রাতে বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে। পাচার করার সময় গ্রামবাসীরা প্রচুর পরিমাণ বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের রাস্তা দিয়ে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি যাওয়ার সময় এলাকাবাসীরা ট্রাক্টরটি আটকায়। এরপর বেগতিক বুঝে ট্রাক্টরের চালক পালিয়ে গেলে পরে এলাকাবাসীরা ট্রাক্টরটিতে বোঝাই করা বিস্ফোরক দেখতে পান। এরপর গ্রামবাসীরা নলহাটি থানার পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিস্ফোরক এবং ট্রাক্টরটিকে বাজেয়াপ্ত করে।

পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরকগুলির মধ্যে ৩৬০ পিস্ ডিটোনেটর ও দশ হাজার পিস্ জিলেটিন স্টিক রয়েছে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা কি উদ্দেশ্যে? কোথায় বিস্ফোরকগুলি নিয়ে যাচ্ছিল? তা ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, নির্বাচনের আগে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031