"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জল্পনার অবসান ঘটিয়ে ভাঙড় থেকে ISF এর প্রার্থী হলেন নওশাদ সিদ্দিকী

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ এবার আইএসএফ (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) প্রার্থী তালিকা ঘোষণা করলো। তৃণমূলের ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লার নাম ঘোষণা হতেই ভাঙড়ের প্রার্থীর দিকে সবারই নজর ছিল। আজ আইএসএফ প্রার্থী তালিকা ঘোষণা করে জানালো, “বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাঙড়ে প্রার্থী হচ্ছেন।” অর্থাৎ এবার ভাঙড়ে তৃণমূলের শওকত মোল্লার সাথে আইএসএফের নওশাদ সিদ্দিকীর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

এদিন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী প্রার্থী তালিকা ঘোষণার শুরুতেই জানান, “অবশেষে বামেদের সাথে আমরা বেশ কিছু আসনে সমঝোতা করতে পেরেছি। একাধিকবার চিঠির আদানপ্রদান সহ আলিমুদ্দিনে আলোচনার পর ঐক্যমতে পৌঁছেছি। বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে আমরা আমাদের আসন নিয়ে সর্বোচ্চ ত্যাগ করেছি। বামেদের সাথে আলোচনার ভিত্তিতে যে আসনগুলিতে সমঝোতা হয়েছে, সেই আসনগুলিতে আজ আমাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হচ্ছে।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930