"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নামে বেগুন হলেও, রান্নার পাতে হবে বেগুন সুন্দরী, রইল এই বেগুনের প্রণালী

Share

মিনাক্ষী দাসঃ দেখতে বেগুন হলেও রূপে-গুণে একেবারে সুন্দরী! বাইরেটা মুচমুচে, ভিতরটা নরম তুলতুলে। গরম ভাত হোক কিংবা খিচুড়ি, পাতে বেগুন সুন্দরী থাকলে একেবারে জমে যায়। এই বেগুন সুন্দরীকে সাধারণ বেগুন ভাজা ভাবছেন? তা একেবারেই না। এই রেসিপিতে চেনা বেগুনকে একেবারে অন্য রূপে পাবেন। রইল এই বেগুন সুন্দরীর সহজ প্রণালী।

উপকরণঃ ৩টি ফালি করে কাটা লম্বা বেগুন, ১ চা-চামচ পোস্ত, ১ চা-চামচ হলুদগুঁড়ো, ১ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, আধ চা-চামচ চাটমশলা, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, আধ চা-চামচ ভাজা জিরের গুঁড়ো, ১ টেবিলচামচ ধনেপাতাকুচি, ১ চা-চামচ ঘি, স্বাদমতো নুন-চিনি ও পরিমাণমতো সাদা তেল।

  • প্রণালীঃ প্রথমে সরু বেগুন নিয়ে সেগুলিকে লম্বা ভাবে কেটে নিয়ে বেগুনে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং সামান্য চিনি মাখিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
  • এবার বেগুনকে সুন্দর তুলতে ভাজা বেগুনগুলির উপর একটু ঘি মাখিয়ে তার উপর ছড়িয়ে দিতে হবে। সাথে চাটমশলা, ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পোস্ত, আর ধনেপাতাকুচি দিয়ে দিতে হবে।
  • ব্যাস তাহলেই প্রস্তুত ‘বেগুন সুন্দরী’।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031