"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পায়ে টান ধরছে? জানুন এই সমস্যার সমাধান করবেন কিভাবে?

Share

মিনাক্ষী দাসঃ মেনোপজের সময়ে শরীরে নানা পরিবর্তন আসে। শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা হঠাৎ অনেকটা কমে যায়। আর এর জেরে নানা রকমের অস্বস্তি তৈরি হয় শরীরে। অনেক মহিলাই এই সময়ে কোমরে ব্যথা, হাঁটুর যন্ত্রণা, পায়ে টান লাগার মতো নানা সমস্যায় ভোগেন। দিনের বেলার কাজকর্ম করার সময়ে পায়ে টান লাগার সমস্যা খুব একটা হয় না। কিন্তু রাতে ঘুমোনো সময়ে প্রায়শই এমনটা ঘটে। তার সঙ্গে ব্যথা-যন্ত্রণার সমস্যা থাকেই। কিন্তু এই সমস্যাগুলো কি ওষুধ খেয়ে কমানো যায়?

মেনোপজের সময়ে শরীরে হরমোনের ওঠানামার জেরে অস্টিওপোরোসিসের মতো নানা সমস্যা দেখা দেয়। আর এই সমস্যাকে বাড়িয়ে দেয় রোজের অভ্যাস। এমনটাই মত সেলেব্রিটি নিউট্রিশনিস্ট রুজুতা দিবেকরের। তাঁর মতে, একটানা বসে কাজ করা, মানসিক চাপ, বদহজম ইত্যাদি মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া বা পায়ে টান লাগার সমস্যা বাড়িয়ে দেয়। এই সমস্যা থেকে সমাধানের কথাও বলছেন পুষ্টিবিদ। মাত্র তিনটি অভ্যাসেই এই সমস্যাগুলো এড়ানো যায়।

ডিনারের পর হাঁটাঃ ডিনার শেষ করা মাত্র বিছানায় শুয়ে পড়ার ভুল করবেন না। রুজুতার পরামর্শ, রাতে খাবার খাওয়ার পর ১৫-২০ মিনিট হাঁটতে হবে। দ্রুত হাঁটারও দরকার নেই। বরং, ধীর গতিতে হাঁটলেও হবে। শুধু খেয়াল রাখবেন হাঁটতে গিয়ে যেন হাঁপিয়ে না পড়েন। এতে খাবার ভালো হজম হবে এবং পায়ে রক্ত সঞ্চালন উন্নত হবে। এতে শরীরে অক্সিজেন সরবরাহও বাড়বে। এতে পায়ের ব্যথা কমবে। ডিনার ছাড়া লাঞ্চের পরেও এই নিয়ম মানতে পারেন।


বজ্রাসনঃ হজমের সমস্যা এড়াতে খাওয়ার পরে বজ্রাসন করুন। রুজুতার জানিয়েছেন, বজ্রাসন করলে খাবার দ্রুত হজম হয়। এই যোগব্যায়াম করার সময়ে পেটে জমা গ্যাস শরীর থেকে বেরিয়ে যায়। এতে মাঝরাতে কোনও অস্বস্তি হয় না। একটি ম্যাটের উপর পা পিছনের দিকে মুড়ে বসুন। নিতম্ব যেন পায়ের উপর থাকে। এ বার ধীরে ধীরে সামনের দিকে ঝুকুন এবং নাকটা মাটিতে ঠেকানোর চেষ্টা করুন। এতে পেটের উপর চাপ পড়বে এবং হজমের সমস্যা কমবে।

পা উঁচু করাঃ বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ুন এবং পায়ের নীচে কোলবালিশ রাখুন। পেলভিক ফ্লোর বিছানার সংস্পর্শে রাখবেন। উরুর অংশটি ধীরে ধীরে উপরে তুলুন। টানা ১০ গুনুন। তারপরে ছেড়ে দিন। এ বারে আরও ৫-৬ বার এই ব্যায়ামটা করুন। ঘুমোতে যাওয়ার সময়ে এই ব্যায়ামটা করুন। রুজুতার মতে, এতে পায়ের ব্যথা বা পায়ে টান লাগার সমস্যা এড়ানো যাবে। আর রাতে ঘুমও ভালো হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031