"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার পুলিশকর্মীকে মাস্ক না পরার জেরে গাড়িতে তুলল খোদ পুলিশরাই

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ থেকে উত্তর চব্বিশ পরগণার দেগঙ্গায় কোভিড বিধিনিষেধ মেনে চলার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। আর আজ থেকে ১২ ফেব্রুয়ারী পর্যন্ত সপ্তাহে দু’দিন করে মোট সাত দিন এলাকায় সমস্ত দোকানপাট হাট-বাজার বন্ধ থাকবে।

এই নির্দেশকে কার্যকর করতে গতকাল দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ও আইসি অজয়কুমার সিংহ পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মাইকিংয়ের মাধ্যমে জন সচেতনতা কর্মসূচী পালন করছিলেন। এছাড়া দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানও উপস্থিত ছিলেন।


কিন্তু সেই সময় একজন পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরবাইকে নিয়ে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন। এমত পরিস্থিতিতে অজয়কুমার ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। এরপর তার মাস্ক না পরার কারণ জানতে চাওয়া হলে ওই অভিযুক্ত পুলিশকর্মী অন্যান্য পুলিশদের সাথে বচসায় জড়িয়ে পড়েন। 


তারপর দেগঙ্গা থানার পুলিশ ওই পুলিশকর্মীকে আটক করে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলে। তবে পরে পুলিশ জানতে পারে যে, ওই ব্যক্তি রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন। এই ঘটনার কারণে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা তৈরী হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930