"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার দাউ দাউ করে জ্বলে উঠলো শিশু উদ্যান

Share

ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ স্বীকার না করা হলেও বর্বতার সেই চিত্র আবারও ফিরে এলো। গতকাল তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, “নয়ের দশকের তালিবানের সাথে বর্তমান সংগঠনের একটা পার্থক্য আছে”। কিন্তু দাবী যাই করা হোক বাস্তবে সেই ছবির কোনো পরিবর্তনই হয়নি।

আফগানিস্তানের এক মানবাধিকর সংগঠনের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। যেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিশুদের খেলার একটি পার্কে দাউ দাউ করে আগুন জ্বলছে।


একইসাথে এই সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে দাবী করা হয় যে, বিভিন্ন মূর্তি লাগানো থাকায় তালিবান শিশুদের পার্কটিতে আগুন লাগিয়ে দেয় কারণ ইসলামে মূর্তি রাখার অনুমতি নেই।


এরপর সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনের তরফ থেকে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে এও দেখা যায় যে, তালিবানরা কোথাও কোথাও সাধারণ মানুষকে মারধর করে মুখে ভুসো কালি মাখিয়ে দিচ্ছে।


আবার কোথাও কোথাও আফগানিরা তালিবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের পতাকা ওঠাচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আফগানিস্তানে এক জটিল সঙ্কটময় পরিস্থিতি চলছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930