"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার বেসরকারী স্কুলগুলিকে ফি’স নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এবার রাজ্যে ধর্মীয় ভাতার পরিবর্তে বর্তমান সরকার শিক্ষার জন্য নতুন করে যোজনা চালু করল। আজ মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা বলেন। পাশাপাশি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও লাগামছাড়া বেতনের জন্য বিশেষ বার্তা দিলেন।

শুভেন্দু অধিকারী জানান, “আজকের কর্মসূচীর মাধ্যমে সরকারী শিক্ষা ব্যবস্থা বা রামকৃষ্ণ মঠ ও মিশন সহ যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলি শিক্ষাব্যবস্থা পরিচালনা করেন তাঁদের উৎসাহিত করব। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবদেন করব যে অর্থনৈতিক ভাবে আপনারা যেভাবে বেতন বা সেমিস্টারের বেতন নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন। এমন কোনো কাজ করবেন না, যাতে সরকার বিব্রত হয়। কোনো সাধারণ বাড়ির ছেলে-মেয়েরা অসুবিধায় পড়েন সেটা করবেন না। বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ভর্তি খুব সহজ। মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরো বেশী সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হন।”

পাশাপাশি এও বলেন, “ মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার রয়েছে নইলে প্রতিযোগীতায় যখন আমাদের সরকারী শিক্ষা-ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা যাচ্ছে, তারা বেসরকারী শিক্ষাব্যবস্থার সঙ্গে প্রতিযোগীতায় ছিটকে যাচ্ছে। এঁটে উঠতে পাচ্ছে না। এক্ষেত্রেও সুস্থ প্রতিযোগীতা হওয়া দরকার। আজই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিক ভাবে দুর্বল সমস্ত ছাত্র-ছাত্রী বর্ণ-ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষাদপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু হলো। আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31