অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল তুলে কেন্দ্রীয় সরকার প্রথা ফিরিয়েছে। তবে প্রাক্তন সরকার বাংলায় তা চালু করেন। কিন্তু রাজ্যে পালাবদল হতেই শিক্ষাক্ষেত্রেও আসতে বড়ো বদল হতে চলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবার পাশ-ফেল ব্যবস্থা চালু হতে পারে। আপাতত, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই ইঙ্গিত দিয়েছেন।

২০২৪ সালের ২৩ শে ডিসেম্বর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছিল। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রত্যেক পড়ুয়াকে ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। তবে, কেউ যদি উত্তীর্ণ না হয়, তাহলে সেই পড়ুয়া দ্বিতীয়বার পরীক্ষায় বসতে পারবে। তবে তারপরও পাশ না করলে সেই ক্লাসে তাকে আবার পড়াশোনা করতে পারবে। তবে, এই নীতি বাংলায় এতদিন চালু ছিল না।
মূলত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শিক্ষা ব্যবস্থার পুর্নগঠন নিয়ে আলোচনায় বসতে চলছেন শঙ্কর ও স্বপন দাশগুপ্ত। এ প্রসঙ্গে শঙ্কর বলেন, “দলের যাঁরা বিধায়ক হিসাবে জিতেছেন তাঁদের মধ্যে একটা বড় অংশ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে কথা বলছি। এছাড়া রাজ্যের যাঁরা বিশিষ্ট শিক্ষাবিদ তাঁদের সঙ্গেও আমরা কথা বলছি। মানুষ যেটা চাইছে সেটা আমরা সবাই কম বেশি জানি। আমরা বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেব।”
Sponsored Ads
Display Your Ads Here