"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শিক্ষার্থীদের সুবিধার্থে চালু হতে চলেছে ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

Share

রায়া দাসঃ কলকাতাঃ রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত স্কুলগুলিতে চালু হতে চলেছে ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’। স্কুল শিক্ষা দপ্তর এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। National Curriculum Framework for School Education (NCERT) ২০২০ সালে এই নীতি চালু করেছিল। সেখানে জানানো হয়েছিল, পড়ুয়ার দেহের যা ওজন, তার থেকে ১০ শতাংশ বেশি ওজনের ব্যাগ বহন করতে দেওয়া যাবে না। এ বার রাজ্যের স্কুলগুলিতেও সেই নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কেমন হবে স্কুল ব্যাগের ওজন?
প্রি-প্রাইমারি স্কুল – কোনও ব্যাগ লাগবে না

ক্লাস ১ থেকে ক্লাস ৫ – ১.৬ কেজি থেকে ২.৫ কেজি


ক্লাস ৬ থেকে ক্লাস ৭ – ২ থেকে ৩ কেজি

ক্লাস ৮ – আড়াই কেজি থেকে ৪ কেজি


ক্লাস ৯ থেকে ক্লাস ১০ – ২.৫ কেজি থেকে ৪.৫ কেজি

একাদশ ও দ্বাদশ শ্রেণি – ৩.৫ থেকে ৫ কেজি


নিয়মিত স্কুলের ব্যাগ ওজন করা হবে। প্রত্যেকটি স্কুলে ওজন মেশিন রাখতে হবে।

টাইমটেবিল ম্যানেজমেন্ট
১) কোন দিন ক্লাসে কোন বই লাগবে, সেটা নির্দিষ্ট করে দিতে হবে।

২) ব্লক পিরিয়ড (একই বিষয়ে পরপর দু’টি ক্লাস) করা যেতে পারে। যাতে পড়ুয়াকে কম বই আনতে হয়।

৩) প্রাইমারি ক্লাসে একদিনে দু’টি বিষয়ে পড়ানোর ব্যাপারে জোর দেওয়া হবে।

৪) একই বিষয়ে দু’টি টেক্সট বুক থাকলে সংশ্লিষ্ট পড়ুয়াকে কোন বইটি নিয়ে আসতে হবে, সেটা জানিয়ে দিতে হবে।

নোটবুক পলিসি
প্রথম ও দ্বিতীয় শ্রেণি– একটি নোটবুক রাখতে হবে।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি– দু’টি নোটবুক রাখতে হবে। (একটি ক্লাস ওয়ার্ক ও একটি হোম ওয়ার্ক করার জন্য)

ষষ্ঠ শ্রেণি থেকে- মোটা খাতা বা নোটবুকের জায়গায় পাতলা নোটবুক বা খাতা ব্যবহার করতে হবে।

হোমওয়ার্ক পলিসি
১) প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য কোনও হোমওয়ার্ক দেওয়া যাবে না।

২) তৃতীয় ও চতুর্থ শ্রেণির জন্য সর্বাধিক সপ্তাহে ২ ঘণ্টার জন্য হোমওয়ার্ক দিতে হবে।

৩) ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিদিনের জন্য ১ ঘণ্টার হোমওয়ার্ক দেওয়া হবে।

৪) নবম ও দশম শ্রেণির জন্য প্রতিদিন সর্বাধিক ২ ঘণ্টার হোমওয়ার্ক দেওয়া হবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31