"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিকেলের টিফিনে ভাবছেন কি খাবেন? আজই বাড়িতে বানিয়ে ফেলুন মুগের পপকর্ন

Share

মিনাক্ষী দাসঃ বিকেলে হলে কিছু চটপটা বা মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয়। কিন্তু যদি মুচমুচে, মুখরোচক বা প্রোটিনে ভরপুর পদ হাতের কাছে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এক অভিনব জলখাবার হলো মুগ ডালের পপকর্ন। যা ঘরে বসেই খুব সহজে বানানো যায়।

উপকরণঃ আধ কাপ ভাঙা মুগ ডাল ভালো করে বেছে প্রায় ছ’-সাত ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে।

প্রণালীঃ ভেজানো ডাল থেকে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার একটি নরম কাপড়ে ডাল সমান ভাবে বিছিয়ে নিয়ে আধ ঘণ্টা রেখে দিতে হবে। যাতে হাওয়ায় সব আর্দ্রতা টেনে নেয়। এরপর একটি কড়াইয়ে ১-২ টেবিল চামচ তেল গরম করতে হবে। তেল ভালো করে গরম হলে মাঝারী আঁচ রেখে চামচ দিয়ে অল্প অল্প করে ডাল তেলে ছেড়ে ঢাকনা দিয়ে চেপে দিতে হবে।


এই ডাল তেলের মধ্যে পড়লে ফুলে উঠবে এবং ধীরে ধীরে মুচমুচে ভাবও চলে আসবে। কড়াই মাঝে মধ্যে একটু ঝাঁকিয়ে নিলে সমান ভাবে ভাজা হবে। সোনালী রং এলে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিতে হবে। অবশেষে সব ভাজা হয়ে গেলে তা মোটা টিস্যুর উপর রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিয়ে গরম অবস্থায় উপর থেকে নুন সহযোগে সামান্য চাট মশলা বা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে নিতে হবে। তারপর টম্যাটো সস কিংবা পুদিনার চাটনী দিয়ে গরম গরম পরিবেশন করুন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930