"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইন্দো-চীনা খাবারের স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন পোট্যাটো ড্রপ নুড‌লস

Share

মিনাক্ষী দাসঃ আলু দিয়ে তৈরী নুডল। খানিকটা ইটালির আলুর পাস্তা নওকির মতো। তবে হালে এই নুড‌ল সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়েছে। নাম পোট্যাটো বাটন নুড‌লস দেওয়া হয়েছে। আবার কেউ কেউ একে পোট্যাটো ড্রপ নুড‌লস বলছেন।

এই ধরণের নুড‌ল বাড়িতে বানিয়ে তা দিয়ে বিশেষ রান্না করে নতুন সেই রান্নার নাম চিলি ক্রিস্প পোট্যাটো নুডল রাখা হয়েছে। রান্না করা যতটা সহজ, ততটাই সুস্বাদু। মুখে দিলে গলে যাওয়া নুড‌ল, তাতে যেন এক অদ্ভুত টক-ঝাল-মিষ্টি স্বাদ। খানিক ইন্দো-চিনা স্বাদের প্রভাবও রয়েছে। এটি ময়দার নুডলের থেকে বেশী স্বাস্থ্যকরও।

উপকরণঃ ২৫০ গ্রাম বড়ো গোল আলু, ১৫০ গ্রাম কর্ন স্টার্চ বা পোট্যাটো স্টার্চ, প্রয়োজন অনুযায়ী জল।


  • চিলি অয়েলের জন্য- ১ টেবিল চামচ চাইনিজ চিলি পাউডার বা চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কড়াইয়ে হালকা নেড়ে দানা ভাব বজায় রেখে গুঁড়িয়ে নেওয়া।
  • ১ চা চামচ চিনি।
  • ১ টেবিল চামচ সয়া সস।
  • ১ চা চামচ অয়েস্টার সস।
  • ১ টেবিল চামচ রসুনকুচি।
  • ১ টেবিল চামচ সাদা তিল।
  • ২ টেবিল চামচ রান্নার তেল।
  • ১ টেবিল চামচ পেঁয়াজকলিকুচি।

প্রণালীঃ আলুর খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নিয়ে ফুটন্ত জলে প্রায় পনেরো মিনিট বা আলু একেবারে নরম হওয়া অবধি সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে একটি কাঁটাচামচ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এবার ওর সাথে পোট্যাটো স্টার্চ বা কর্ন স্টার্চ মিশিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ভালো ভাবে মাখতে হবে।

এরপর মণ্ডটি থেকে ছোটো ছোটো অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে বলের আকারে গড়ে নিতে হবে। তারপর মাঝখানে বোতামের মতো গর্ত করে নিলেই পোট্যাটো বাটন নুডল তৈরী হয়ে যাবে। এরপর ওই নুড‌ল একটি পাত্র করে জলে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে ফুটন্ত জলে আলুর বলগুলো ছেড়ে দিয়ে প্রায় পাচ মিনিট সেদ্ধ করতে হবে। নুড‌লগুলো জলের উপরে ভেসে উঠলেই বোঝা যাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আঁচ বন্ধ করে ছোটো সাঞ্চার সাহায্যে জল ঝরিয়ে নুডলগুলো তুলে নিতে হবে।


এবার ক্রিস্পি চিলি অয়েল তৈরীর জন্য একটি বাটিতে সাদা তিল, চিলি পাউডার বা চিলি ফ্লেক্স, রসুনকুচি ও কুচনো পেঁয়াজকলি নিতে হবে। তেল খুব ভালো ভাবে গরম করে মশলার উপর ঢেলে দিতে হবে। আর ওই মশলার মিশ্রণে একে একে চিনি, সয়া সস এবং অয়েস্টার সস দিতে হবে। সবশেষে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা পোট্যাটো নুড‌লস দিয়ে দিতে হবে। চিলি অয়েল সহ সসের সাথে ভালো করে মাখিয়ে নিলেই চিলি ক্রিস্প পোট্যাটো বাটন নুড‌লস তৈরী। যদি আপনার কাছে পোট্যাটো স্টার্চ না থাকে তবে বিকল্প হিসেবে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তাতে অবশ্য টেক্সচারে সামান্য পার্থক্য হতে পারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930