"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রেমিকাকে ডেকে মুখে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠলো যুবকের বিরুদ্ধে

Share

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকের রামনগর জেলার কনকাপুরা এলাকায় প্রেমের সম্পর্কে বিচ্ছেদের কারণে প্রেমিকার উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল এক জন যুবকের বিরুদ্ধে।

জানা গেছে, দুই বছর থেকে ২২ বছর বয়সী সুমন্তের নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি নাবালিকা সম্পর্ক ছিন্ন করে। গতকাল সুমন্ত নাবালিকাকে ফোন করে ডাকলে সে ওই যুবকের সাথে দেখা করতে গেলে সুমন্ত নাবালিকার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক অনুরোধ করে।


তবে নাবালিকা রাজি না হওয়ায় সুমন্ত রাগের বশে গাড়ির ইঞ্জিন পরিষ্কার করার তরল তার মুখে ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে গাড়ির ইঞ্জিন পরিষ্কার করার তরলে অ্যাসিড থাকায় নাবালিকার বাম চোখে লাগায় দৃষ্টিশক্তি হারাতে পারে। এই ঘটনার পর নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়।


পুলিশ অভিযুক্ত যুবককে ধরতে বিশেষ দল তৈরী করেছেন। আর সুমন্তর বিরুদ্ধে পকসো আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে সুমন্তর খোঁজে তল্লাশী অভিযান শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728