মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভ্যাবলা স্টেশনে ম্যাটাডরের ধাক্কায় রেলগেট ভেঙে চরম বিপত্তি নেমে আসে। এর জেরে ডাউন লাইনে শিয়ালদহ-হাসনাবাদ লোকাল ট্রেন থমকে যায়। তবে রেলের কর্মীরা খবর পেয়ে দ্রুত এসে পরিস্থিতি সামাল দেয়।

বসিরহাটের আগে এই ভ্যাবলা স্টেশন। এদিন স্টেশনের রেলগেটে আচমকাই একটি ম্যাটাডর এসে সজোরে ধাক্কা মারতেই গেটটি ভেঙে রাস্তার উপরে খুলে পড়ে। রেলগেট ভেঙে পড়ায় ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে। বিশেষত হাসনাবাদ-শিয়ালদহ ডাউন ট্রেন চলাচলে সমস্যা হয়। প্রায় এক ঘণ্টা ধরে এই সমস্যা চলে। রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়েই ঘটনাস্থলে এসে মেরামতির কাজ শুরু করেন।

কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রেলগেট মেরামতির কারণে গাড়ি পারাপার করতে যথেষ্ট সমস্যা হয়। যাত্রীদের অভিযোগ, “এই গেট ভাঙার কারণে হাসনাবাদ-বারাসাত লাইনে প্রতিটি স্টেশনেই আপ ও ডাউন লাইনে ট্রেনের গতি কম হয়।” অন্যদিকে, আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সময় মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে পরীক্ষার্থী সহ অভিভাবকরা উদ্বিঘ্ন হয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here









