"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বহুতল থেকে লোহার রড পড়ে মৃত্যু হলো ২ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ হাওড়া পৌরনিগম সংলগ্ন বহুতল থেকে ভারী লোহার রড নীচে পড়ে ২ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতরা হলো শেখ ইরফান ও খোকন। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে যায়।

জানা যায়, হাওড়া পৌরনিগমের নিকটবর্তী ট্রেড সেন্টারে ব্যবসায়ীদের অনেকে নিজেদের সামগ্রী রাখেন। এদিন হাওড়ার মঙ্গলাহাটের বাজারও বসেছিল। আর টুপি ব্যবসায়ী শেখ ইরফান নিজের সামগ্রী রাখতে মুটে খোকনকে নিয়ে ওই বহুতলের নীচে এসেছিলেন। এদিকে ট্রেড সেন্টারের সিঁড়ি ঘরে রডের ঢালাইয়ের কাজ চলছিল। তখন আচমকা একটি ভারী লোহার রড নীচে থাকা শেখ ইরফান এবং খোকনের উপর পড়ে যায়।

এরপর তাদের গুরুতর আহত অবস্থায় হাওড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাওড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই বহুতলের ছাদে গিয়ে দেখে, ‘চারিদিকে লোহার রড সহ অন্য সামগ্রী ছড়ানো রয়েছে। কোনো সেফটি নেট লাগানো হয়নি।’ এককথায় কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল বলে জানা গিয়েছে।


মৃত শেখ ইরফানের ভাই শেখ ইসলাম জানায়, “আমরা জিনিসপত্র রাখতে এসেছিলাম। আমিও ওখানে ছিলাম। আমার দাদা ও খোকনের মাথায় লোহার রডটি পড়ে। তখন উপর থেকে শ্রমিকরা তাকিয়ে দেখে কি হয়েছে। কিন্তু কেউ সাহায্যের জন্য় এগিয়ে আসেনি। প্রায় কুড়ি মিনিট পর পুলিশ আসে। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” পাশাপাশি কোনো নিরাপত্তা ছাড়াই ছাদে কাজ হচ্ছিল কিভাবে, সেই প্রশ্নও তোলে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930