"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পথ কুকুরদের খাওয়াতে গিয়ে বিপাকে পড়লেন অধ্যাপিকা

Share

রায়া দাসঃ কলকাতাঃ কলকাতার চিত্‍পুরের উমাকান্ত লেনে পথ কুকুরদের খাবার খাওয়াতে গিয়ে কলকাতার কলেজের একজন অধ্যাপিকা  শ্লীলতাহানির শিকার হলেন। যেখানে প্রকাশ্যে রাস্তার মধ্যেই গালিগালাজ ও মারধর করার অভিযোগ ওঠে। এর জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন অধ্যাপিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অধ্যাপিকা চিৎপুর ও উমাকান্তপুর এলাকায় পথ কুকুরদের খাবার দেন। গতকাল বিকালবেলাও ওই একই সময়ে খাবার দিতে এসেছিলেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তি ওই অধ্যাপিকাকে গালিগালাজ করতে শুরু করেন। এছাড়া এলাকাবাসীদের উস্কানি দিয়ে ওই অধ্যাপিকার বিরুদ্ধে জড়ো করেন।


গোটা বিষয়টি মোবাইলে রেকর্ড করতে গেলে ফোন ছুঁড়ে কেড়ে নেওয়া হয়। এমনকি ওই অধ্যাপিকাকে প্রতিবাদ করতে গেলে ধাক্কা অবধি দেওয়া হয়। ওই অধ্যাপিকা এও অভিযোগ করেন যে, “ওই ব্যক্তি আপত্তিজনক শব্দ প্রয়োগ করে কথা বলেছেন। পথ কুকুরদের খাওয়ানো যাবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। এমনকি এলাকা থেকে বের করে দেওয়ার হুমকিও দেন।”


এরপর চিৎপুর থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে রাতের বেলাতেই পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে। অন্যদিকে সমগ্র ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখে। আজ ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31