"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বদল করা হচ্ছে বিভিন্ন জেলার পুলিশ কর্তাদের

Share

নিজস্ব সংবাদদাতাঃ এবার পুরুলিয়া, মুর্শিদাবাদ ও জলপাইগুড়ির পুলিশ সুপারকে বদল করা হচ্ছে। এছাড়া রানাঘাট এবং ইসলামপুরের এসপিকেও বদল করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার সূত্রে একে অবশ্য রুটিন বদলি বলে জানানো হয়েছে।

হাওড়ার (মধ্য) ডিসি কে কন্ননকে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার করা হচ্ছে। সালুয়ার ডিআইজি কুণাল আগরওয়ালকে বদলি করে আইপিএস অফিসার স্বপন সরকারকে নিয়ে আসা হচ্ছে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সলভামুরগনকে শিলিগুড়ির এসআরপি করা হয়েছে। জলপাইগুড়ির এসপি দেবর্ষি দত্তকে সিআইডিতে বদলি করা হচ্ছে। তাছাড়া কলকাতার ডিসি ট্র্যাফিক (দক্ষিণ) অতুল ভি, রানাঘাটের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও ইসলামপুরের পুলিশ সুপার সচিনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।


সব মিলিয়ে সরকার মোট ২৪ জন পুলিশ কর্তার বদলির নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি ফরাক্কা, তেহট্ট, দার্জিলিং, জঙ্গিপুর, তমলুক, শিলিগুড়ি, উলুবেড়িয়া, বারুইপুর, রঘুনাথপুর, গোপীবল্লভপুর সহ ইত্যাদি জায়গায় এসডিপিও বদলিরও নির্দেশ দেওয়া হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930