"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১০০০ পেরোলো

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ ভারতে অ‍্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ‍্যা হাজার পেরোল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকাল অবধি ভারতে অ‍্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ‍্যা ১০০৯ জন। আক্রান্তের নিরিখে প্রথম স্থানে কেরল। যেখানে ৪৩০ জন আক্রান্ত, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। যেখানে ২০৯ জন আক্রান্ত। আর তৃতীয় স্থানে দিল্লি। যেখানে আক্রান্তের সংখ্যা ১০৪ জন।

চলতি মরশুমে করোনা আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে। যার মধ‍্যে চার জন মহারাষ্ট্রে, দু’জন কেরলে। নতুন করে রাজ্যে ষোলো জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। কলকাতা মেডিকেল কলেজের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্ত পরীক্ষায় দু’জনের করোনা পজিটিভ। এর মধ্যে এক জন আউটডোরে আসে। আরেকজনের অন্য একটি হাসপাতাল থেকে রক্ত পরীক্ষার জন্য আসে।

আবার বিধাননগরের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে আরো তিন জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে প্রত্যেকের সেই ভাবে কোনো বড়োসড়ো উপসর্গ নেই। কিন্তু জ্বর, সামান্য শ্বাসকষ্ট, বমি ও পেট খারাপ রয়েছে। আর কেউই কোনো হাসপাতালে ভর্তি নেই।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728