"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের শহরে নতুন করে থাবা বসাচ্ছে করোনা

Share

রায়া দাসঃ কলকাতাঃ ফের নতুন করে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গুজরাত, হরিয়ানা, বেঙ্গালুরু ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এরই মধ্যে কলকাতায় নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তিন সপ্তাহের ব্যবধানে আবারও মহানগরীতে করোনা পজিটিভ। আলিপুরে একটি বেসরকারী নার্সিংহোমের পর এবার আজ কাঁকুরগাছির একটি নার্সিংহোমে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।

দেশের একাধিক জায়গা থেকে পর পর করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। প্রতিটি হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরী থাকতে বলা হয়েছে।

এই আবহের মধ্যেই মে মাসের প্রথম সপ্তাহে এক জন মহিলা কলকাতায় আলিপুরের একটি বেসরকারী নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। এরপর এদিন কাঁকুরগাছির একটি নার্সিংহোমে এক জন প্রসূতির দেহে ওই ভাইরাসের অস্তিত্ব রয়েছে বলে জানা গিয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31