"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত্যু ৩০ জনের

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ সময়ের আগেই এবার বর্ষার আগমন ঘটেছে। আর শুরুতেই ভারী বৃষ্টিতে উত্তর-পূর্ব ভারত ভাসলো। লাগাতার বৃষ্টির জেরে একদিকে ধস অন্যদিকে হড়পা বান নেমেছে। দু’দিনের বৃষ্টিতেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাতীয় সড়ক ধুয়ে মুছে সাফ। ফলে আসাম-মেঘালয়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

একটানা ভারী বৃষ্টির জন্য আসাম, মেঘালয়, মণিপুর ও মিজোরামে হড়পা বান এবং ধস নেমেছে। গ্রামের পর গ্রাম জলে প্লাবিত হয়েছে। শুধু আসামেই কমপক্ষে ষাট হাজার মানুষ ঘরছাড়া। জানা গেছে, শনিবার আসামে ধস ও হড়পা বানের জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশের পূর্ব কামেঙ্গ জেলায় ধসের জেরে একটি গাড়ি খাদে পড়ে দুই পরিবার মিলিয়ে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে।

আরেক জায়গায় চাষের জমিতে ধস নেমে দু’জনের মৃত্যু হয়েছে। আসামের মোট ছ’টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দশ হাজারেরও বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। একদিনে গুয়াহাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ব্রহ্মপুত্র সহ একাধিক নদীতে জলস্তর বেড়ে গিয়েছে। মেঘালয়ের তুরা এবং আসামের গুয়াহাটির মধ্যে সংযোগকারী ন্যাশনাল হাইওয়ে ১৭-র রাস্তা একেবারে ধুয়ে গিয়েছে।


ইতিমধ্যেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ উদ্ধারকাজ শুরু করে দিয়েছে। তবে মৌসম ভবনের তরফে আরো বিপদের সতর্কতা দেওয়া হয়েছে। আসামের একাধিক অংশে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তর-পূর্বের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728