"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্যে এক লাফে দ্বিগুণ হলো কোভিড আক্রান্তের সংখ্যা

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ রাজ্য জুড়ে আশঙ্কার ছায়া। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনার আক্রান্তের সংখ্যা এক লাফে প্রায় দ্বিগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৯। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২০৫ জনে পৌঁছে গিয়েছে।

গতকাল অবধি বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১৬ জন ছিল। কিন্তু এদিন একলাফে পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে। ফলে ইতিমধ্যে স্বাস্থ্য ভবন রাজ্যে ILI ও SARI উপসর্গ যুক্ত রোগীদের উপরে নজরদারী চালানোর জন্য নির্দেশ দিয়েছে। অন্যান্য রাজ্যগুলিতেও প্রায় একই পরিস্থিতি।

আজকের প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী খোদ কেরলেই আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে সংক্রমিতের সংখ্যা ১৮৯ জন বেড়ে মোট পরিসংখ্যান ১ হাজার ৩৩৯ জনে এসে দাঁড়িয়েছে। আর কেরলের পরেই দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪৬৭ জন। আর গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন।


চিকিৎসকদের দাবী, এখনো পরিস্থিতি আগের মতো ভয়াবহতার দিকে যায়নি। তাই আগাম প্রস্তুতি বড়ো মহামারীকে টলিয়ে দিতে পারবে। বর্তমানে করোনার জেএন.১, এনবি ১.৮.১ এবং এলএফ.৭ ভ্যারিয়েন্টের সংক্রমণই বেশী ছড়িয়ে পড়েছে। এই প্রত্যেকটি ভেরিয়েন্ট ওমিক্রনের সাব-লিনিয়েজ। যা হুহু করে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখলেও, খুব একটা ভয়াবহ রূপ নেয় না।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930