"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তিলোত্তমাকাণ্ডে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ তিলোত্তমাকাণ্ডে বিপাকে ডাক্তার অভীক দে। সাসপেন্ডেড আরএমও অভীকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ এই নির্দেশকে স্বাগত জানিয়ে স্পষ্ট করলেন যে, তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় যাঁরা বাধার সৃষ্টি করেছিলেন, সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার তিলোত্তমাকাণ্ডের পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বক্তব্য, মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারে যুক্ত সবার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। 

অভীক দে বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিওলজিস্ট। তিনি মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের মাথা বলে অভিযোগ উঠেছিল। আরজি করে তিলোত্তমার দেহ উদ্ধারের পর সেখানে পৌঁছে গিয়েছিলেন অভীক দে। কেন তিনি সেখানে গিয়েছিলেন, তা নিয়ে সেইসময় প্রশ্ন উঠেছিল। পরে পুলিশের তরফে দাবি করা হয় যে, তিনি সেখানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ‘ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ’ হিসেবে উপস্থিত ছিলেন।

অভীক দের বিরুদ্ধে বিভাগীয় তদন্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক চিকিৎসক ইন্দ্রনীল খাঁ বলেন, “তিলোত্তমাকাণ্ডে যাঁরা বিচারের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন, যাঁরা হঠাৎ করে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন প্রমাণ লোপাট করতে, যাঁরা স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা বেঁধেছিলেন, তাঁদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া নেওয়ার দরকার ছিল, তা নেওয়া শুরু হয়েছে। এটা অবশ্য আগেই হওয়া উচিত ছিল। কিন্তু, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পদক্ষেপ করেননি। যাঁরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দফতরে দুর্নীতি করে গিয়েছেন, তাঁদের যেখানে স্থান হওয়া উচিত, সেখানেই স্থান হবে। প্রভাবশালী বলে কেউ ছাড় পাবেন, এই অনিয়মগুলো আর চলবে না।”


তিলোত্তমাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম অনিকেত মাহাতে বলেন, “মেডিক্যাল কলেজগুলিতে থ্রেট কালচারের জনক হিসেবে পরিচিত ছিলেন এই অভীক দে। স্বাভাবিকভাবে এদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমরা আন্দোলনের সময়ই সেই দাবি তুলেছিলাম। তাঁর সুনির্দিষ্ট শাস্তি হওয়া উচিত। তবে শুধু অভীক দে নয়। আন্দোলনের সময় আরজি কর থেকে ৫১ জনকে সাসপেন্ড করা হয়েছিল। বিভিন্ন কলেজে থ্রেট কালচার চালিয়ে গিয়েছেন অনেকে।” তাঁদের শাস্তি হওয়া উচিত বলে দাবি জানালেন অনিকেত।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30