"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের কাউন্সিলার

Share

রায়া দাসঃ কলকাতাঃ তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধাননগর পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সম্রাট বড়ুয়া ওরফে রাখাল। শুক্রবার রাতে বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর ছায়াসঙ্গী বলে পরিচিত সম্রাট বড়ুয়াকে গ্রেপ্তার করেছে বাগুইআটি থানার পুলিশ। এখনও পর্যন্ত তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরনিগমের ৪ জন কাউন্সিলারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজ্যে পালাবদলের পর থেকে বাংলার নানা প্রান্তে বিভিন্ন স্তরে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে। বহু জায়গায় গ্রেপ্তারও হয়েছে। এরই মধ্যে বিধাননগর পুরনিগমের ৪ জন কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। এর আগে বিধাননগরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে। এছাড়াও, ওই পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুশোভন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের সমরেশ চক্রবর্তীকে।

অন্যদিকে, দক্ষিণ দমদম পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পার্থ ভার্মা ওরফে টিঙ্কুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031